কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকায় একটি বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে র্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নারী মাদক কারবারি জেসমিন আক্তার জুই (২২)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জেসমিন আক্তার জুই কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন