মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কী রাগ করলা’ ডায়ালগে সরগরম সোশ্যাল মিডিয়া, মিমে মেতেছেন নেটিজেনরা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে একটি সংলাপ—‘কী রাগ করলা?’। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর থেকে শুরু করে বিভিন্ন মিম পেজেও এখন এই সংলাপের ছড়াছড়ি। নেটিজেনরা নিজেদের মতো করে নানা ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে ডায়ালগটিকে আরও জনপ্রিয় করে তুলছেন।

গত রোববার (১৭ মে) ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই মূলত এই ট্রেন্ডের শুরু। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক ব্যক্তি এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি একই প্রশ্ন করছেন—‘রাগ করলা?’। তার অদ্ভুত ভঙ্গি, কণ্ঠস্বর ও বারবার একই সংলাপ ব্যবহারের কারণে ভিডিওটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

এরপর থেকেই ডায়ালগটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে ভিডিও ও মিম তৈরি করছেন। বাস্তব জীবনের নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তৈরি হচ্ছে অসংখ্য স্যাটায়ারধর্মী কনটেন্ট।

ভাইরাল ভিডিওটি নিয়ে শুরুতে অনেকের ধারণা ছিল, ওই ব্যক্তি হয়তো একজন কবিরাজ বা গণক। তবে পরে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে একজন অভিনেতা। তার নাম ইমান আলি। ফেসবুকে তার বিভিন্ন অভিনয়ধর্মী ভিডিওও পাওয়া গেছে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন।

অল্প সময়ের মধ্যেই ‘কী রাগ করলা?’ সংলাপটি এখন দেশের সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কী রাগ করলা’ ডায়ালগে সরগরম সোশ্যাল মিডিয়া, মিমে মেতেছেন নেটিজেনরা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে একটি সংলাপ—‘কী রাগ করলা?’। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর থেকে শুরু করে বিভিন্ন মিম পেজেও এখন এই সংলাপের ছড়াছড়ি। নেটিজেনরা নিজেদের মতো করে নানা ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে ডায়ালগটিকে আরও জনপ্রিয় করে তুলছেন।

গত রোববার (১৭ মে) ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই মূলত এই ট্রেন্ডের শুরু। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক ব্যক্তি এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি একই প্রশ্ন করছেন—‘রাগ করলা?’। তার অদ্ভুত ভঙ্গি, কণ্ঠস্বর ও বারবার একই সংলাপ ব্যবহারের কারণে ভিডিওটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

এরপর থেকেই ডায়ালগটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে ভিডিও ও মিম তৈরি করছেন। বাস্তব জীবনের নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তৈরি হচ্ছে অসংখ্য স্যাটায়ারধর্মী কনটেন্ট।

ভাইরাল ভিডিওটি নিয়ে শুরুতে অনেকের ধারণা ছিল, ওই ব্যক্তি হয়তো একজন কবিরাজ বা গণক। তবে পরে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে একজন অভিনেতা। তার নাম ইমান আলি। ফেসবুকে তার বিভিন্ন অভিনয়ধর্মী ভিডিওও পাওয়া গেছে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন।

অল্প সময়ের মধ্যেই ‘কী রাগ করলা?’ সংলাপটি এখন দেশের সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত