বাগেরহাটের মোংলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং গাঁজা মাপার ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ লাভলু মোল্লা (৩৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ মে) গভীর রাতে মোংলা থানার মিঠাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু মোল্লা ওই গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে লাভলু মোল্লার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ লাভলু মোল্লাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি টিনের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা এবং মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র (ডিজিটাল পাল্লা) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের মুখে উদ্ধারকৃত এসব আলামত গ্রেফতারকৃত লাভলু মোল্লা নিজ হাতেই বের করে দেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত লাভলু মোল্লা এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (১৭ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাদকের বিস্তার রোধে মোংলা থানা পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন