শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

রাজনীতি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন বিশ্বাস চুড়ান্ত।

আসন্ন মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সালাউদ্দিন বিশ্বাসকে চুড়ান্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নমিনেশন বোর্ড, তারে ধারাবাহিকতায় আসন্ন  নির্বাচনকে  সামনে রেখে চানপুরের বিভিন্ন এলাকায়   ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি । স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করতে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ ভোটার, মুরব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি।পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করছেন এই প্রার্থী। মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা দীর্ঘ দিন যাবত করে যাচ্ছেন তিনি।চানপুরে জোরেশোরে আলোচনা বিশিষ্ট দানবীর সালাহউদ্দিন বিশ্বাস তিনি সাদুয়াঘাট মাস্টার আব্দুল জলিল কেরাতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চানপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সরগরম আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আলহাজ্ব সালাউদ্দিন বিশ্বাস ন্যায়-নিষ্ঠা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন।এ বিষয়ে আলহাজ্ব সালাউদ্দিন বিশ্বাস বলেন, চানপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সেবা করাই ইসলামী আন্দোলনের মূলনীতি। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেব।নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও চানপুর ইউনিয়নে এখন থেকেই প্রচার-প্রচারণা ও জনসংযোগে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন বিশ্বাস চুড়ান্ত।