শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

বিনোদন

সবুজের টানে ডিসি হিলে নগরবাসীর ভিড়

তীব্র গরম উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ডিসি হিলে ভিড় করেন হাজারো দর্শনার্থী। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ডিসি হিল এলাকা।বিকেলের দিকে সূর্যের তাপ কিছুটা কমতেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কেউ সবুজ পরিবেশে হাঁটাহাঁটি করেন, কেউ গাছের ছায়ায় বসে আড্ডায় মেতে ওঠেন। আবার অনেককে স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে দেখা যায়। শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে প্রাণচাঞ্চল্য ফিরে পায় পুরো এলাকা।দর্শনার্থীরা জানান, সপ্তাহজুড়ে কর্মব্যস্ততার পর ছুটির দিনে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য ডিসি হিল অন্যতম পছন্দের স্থান। প্রচণ্ড গরম থাকলেও খোলা পরিবেশ ও সবুজের সান্নিধ্যে কিছুটা স্বস্তি মেলে বলে তারা জানান।দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে ভ্রাম্যমাণ খাবারের দোকান, আইসক্রিম, শরবত, ফুচকা ও চটপটির স্টলগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, ছুটির দিনে বিকেলের পর তাদের বিক্রি অন্যান্য দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।চট্টগ্রাম নগরের অন্যতম জনপ্রিয় উন্মুক্ত বিনোদনকেন্দ্র ডিসি হিলে প্রতি ছুটির দিনেই বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। তপ্ত গরমের মধ্যেও শুক্রবারের এই প্রাণবন্ত পরিবেশ নগরবাসীর বিনোদন ও স্বস্তির এক অনন্য চিত্র তুলে ধরেছে।

সবুজের টানে ডিসি হিলে নগরবাসীর ভিড়