শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

আইন-কানুন

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাপাহার থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খোরশেদ আলম (৩৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার বাহাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম ওই গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।সাপাহার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার