মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে ৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস ও জাকসু’র আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বিভাগীয় সভাপতি, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি হল পর্যায়ের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া শিক্ষার্থীদেরও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় ছাত্র হলগুলোর মধ্যে শহীদ সালাম-বরকত হল ৫৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৫ পয়েন্ট পেয়ে আলবেরুনী হল রানার্সআপ হয়। অন্যদিকে ছাত্রী হলগুলোর মধ্যে বেগম সুফিয়া কামাল হল ৩৪ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন এবং ২৫ পয়েন্ট নিয়ে রোকেয়া হল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ব্যক্তিগত পারফরম্যান্সে ছাত্রদের মধ্যে আলবেরুনী হলের মো. নূর উদ্দিন সজল ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং শহীদ সালাম-বরকত হলের মো. রাসেল মাহমুদ রানার্সআপ হন। ছাত্রীদের মধ্যে রোকেয়া হলের জোহরা ইকবাল মিম ব্যক্তিগত চ্যাম্পিয়ন ও বেগম সুফিয়া কামাল হলের পূজা রানী রানার্সআপ নির্বাচিত হন।

এছাড়া মওলানা ভাসানী হলের সুজন ইসলাম ‘দ্রুততম মানব’ এবং রোকেয়া হলের জোহরা ইকবাল মিম ‘দ্রুততম মানবী’ হওয়ার গৌরব অর্জন করেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত