নওগাঁর ধামইরহাটে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ির বাসিন্দা ও ধান ক্রয়-বিক্রয় ব্যবসায়ী মোঃ সাহাদত ইসলাম সাজু গত ১০ মে রাত আনুমানিক ৮টার দিকে ব্যবসার কাজ শেষে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন, পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছে থাকা একটি ব্যাগে রক্ষিত প্রায় ৫ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে দেখা যায় ৮ জনকে বাদী করে অভিযোগটি দায়ের করা হয়, অখিল চন্দ, প্রফুল্প ,পুন্নো বর্মন,প্রদীপ বর্মন,পরিতোষ বর্মন,নয়ন বর্মন,মানিক বর্মন,হৃদয় বর্মনের নামে।
আহতের স্বজনরা জানান, চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন