মঙ্গলবার, ১২ মে ২০২৬
১২ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ বোতল মাদকসহ যুবক আটক

বিকেল ৩টার দিকে সন্দেহভাজন মিনারুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ মে) বিকেলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটক মিনারুল শার্শা থানার গোগা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন মিনারুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।বিজিবি আরও জানায়, আটক যুবককে অবৈধ মাদক রাখার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ বোতল মাদকসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ মে) বিকেলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটক মিনারুল শার্শা থানার গোগা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন মিনারুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।বিজিবি আরও জানায়, আটক যুবককে অবৈধ মাদক রাখার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত