নওগাঁয় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর পরিকল্পিতভাবে 'মব' বা উচ্ছৃঙ্খল জনতা সৃষ্টি করে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গত শনিবার (৯ মে ২০২৬) রাত ৯টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাংবাদিক সাইফুল ওয়াদুদ তার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। দয়ালের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী শিবলু (পিতা: বুলবুল) তার পথরোধ করে। কোনো কারণ ছাড়াই শিবলু সাংবাদিক সাইফুল ওয়াদুদকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আহত করে করে।
বিপজ্জনক পরিস্থিতি লক্ষ্য করে সাইফুল ওয়াদুদ দ্রুত তার সহকর্মী ও নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। সাব্বির আহমেদ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সন্ত্রাসী শিবলু আরও বেপরোয়া হয়ে ওঠে। সে ক্ষমতার দাপট দেখিয়ে এবং স্থানীয় কিছু উগ্র যুবককে জড়ো করে একটি কৃত্রিম 'মব' বা গণ-উত্তেজনা সৃষ্টি করে। এই উচ্ছৃঙ্খল জনতাকে উসকে দিয়ে সে সাংবাদিক সাইফুল ওয়াদুদকে হত্যার সুদূরপ্রসারী পরিকল্পনা করে বলে জানা গেছে।
পুলিশের হস্তক্ষেপ:বিষয়টি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। ওসির নির্দেশে দ্রুত পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসী শিবলু ও তার সহযোগীরা পালিয়ে যায়।
হামলাকারীর পরিচয়: অনুসন্ধানে জানা গেছে, ৫৫ বছর বয়সী এই সন্ত্রাসী শিবলুর নিজস্ব দুটি বাস রয়েছে এবং সে বাস মালিক সমিতির সদস্য। অর্থবিত্ত ও প্রভাবের দাপটে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতেই সে অত্যন্ত দম্ভের সাথে এই হামলা চালায় এবং উপস্থিত সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজের পক্ষে এনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে।
বর্তমান অবস্থা:
হামলায় গুরুতর আহত সাংবাদিক সাইফুল ওয়াদুদ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় নওগাঁর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আজ সোমবার (১১ মে ২০২৬) এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে নওগাঁ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদকর্মীরা অবিলম্বে এই 'মব' সৃষ্টিকারী সন্ত্রাসী শিবলু ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন