নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া)র উদ্যোগে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের ন্যায্য দাবি তুলে ধরেন। বক্তারা পেশাগত স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ ও হয়রানি বন্ধের আহ্বান জানান।আজ (১১মে) সোমবার সকাল ১১ঘটিকায় বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এর আগে অর্থাৎ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মেডিকেলে অবস্থানরত বহু দালালদের সাথে আটক করা হয় পেশাগত দায়িত্ব পালন রত ২০ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কে।এরই প্রতিবাদে বিভিন্ন দাবি নিয়ে উক্ত মানববন্ধনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের পেশাগত পরিচয় নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে ছেড়ে দেন।বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার , সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু,সহ সাংগঠনিক মোঃ হিরা মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, সহ সাংগঠনিক মোঃ আসলাম উদ্দিন,সহ সাংগঠনিক মোঃ সহ প্রমুখ।মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে,প্রায় প্রতিনিয়তই বিভিন্নভাবে তাদের পেশাগত মর্যাদা ও দায়িত্ব নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে,যা কোনভাবেই কাম্য নয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই দালাল নন বরং তারা আধুনিক এবং সদ্য গবেষণা লব্ধ চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা বর্তমান প্রেক্ষাপটে আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানান ফারিয়া সদস্যগণ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন