জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘকাল ধরে চলা দুর্নীতি, অনিয়ম এবং একটি তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র মাধ্যমে সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডারের জালিয়াতি এবং সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের পাহাড়সম অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যার মাসিক পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
এই নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদ জানিয়ে,গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে সকল প্রকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধ করে তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র অবৈধ কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবি সহ
দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে মানববন্ধনকারিরা শহরের রেজিষ্ট্রি অফিসের সামনের রাস্তা ঘন্টা ব্যপী অবরোধ করে রাখলে পুরো শহরে যানজন সৃষ্টি হলে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তার অবরোধ অবরোধ তুলে নেয়।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন