নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় এবং ডিবির ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিব-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল ১১ মে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়া পাড়া কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করা হলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আটক ব্যক্তি হাসেন আলী-এর পিঠে ঝোলানো ব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক হাসেন আলী (১৯) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীনগর গ্রামের এজাজুল হকের ছেলে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মান্দা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন