মঙ্গলবার, ১২ মে ২০২৬
১২ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এছাড়া চুরির মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার ময়নাল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি বসতঘরে অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম প্রকাশ লবু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

অপরদিকে শনিবার (১০ মে) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি আনোয়ার হোসেনকে (৩৬) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার মনোহরপুর এলাকার শাহজালালের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় ২০২৫ সালের একটি চুরির মামলা রয়েছে।

এছাড়া পৃথক আরেক অভিযানে মাদক সেবনের দায়ে হানিফুল ইসলাম সিহাব নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এছাড়া চুরির মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার ময়নাল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি বসতঘরে অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম প্রকাশ লবু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

অপরদিকে শনিবার (১০ মে) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি আনোয়ার হোসেনকে (৩৬) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার মনোহরপুর এলাকার শাহজালালের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় ২০২৫ সালের একটি চুরির মামলা রয়েছে।

এছাড়া পৃথক আরেক অভিযানে মাদক সেবনের দায়ে হানিফুল ইসলাম সিহাব নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত