নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গত ৮ মে শুক্রবার সকালে উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশরাফুল ইসলাম (মৃত আব্দুর রহিমের ছেলে) অভিযোগ করেন, ৪ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক (আইজুল) ও তার লোকজন অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট শুরু করলে নিরুপায় হয়ে তিনি '৯৯৯' নম্বরে কল করে পুলিশের সহযোগিতা চান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।ভুক্তভোগী পরিবার বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত মেম্বার অভিযোগ অস্বীকার করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান বলেন বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন