মঙ্গলবার, ১২ মে ২০২৬
১২ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

"​আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬।

আজ রবিবার (১০ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী (১০-১৩ মে) এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী  তারেক রহমান। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক ভাষণ প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর এই বিশেষ ভাষণ ও কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিটের ন্যায় সরাসরি যুক্ত হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ​সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদবীর সদস্যগণ।

পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বসে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

"​আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬।

আজ রবিবার (১০ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী (১০-১৩ মে) এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী  তারেক রহমান। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক ভাষণ প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর এই বিশেষ ভাষণ ও কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিটের ন্যায় সরাসরি যুক্ত হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ​সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদবীর সদস্যগণ।

পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বসে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত