শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কাশিয়ানীতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ১

ছবি প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন নামে (৩৫) এক নারী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী মোটরসাইকেল চালক পুলিশ সদস্য চাঁন মিয়া আহত হন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ব্যাসপুর এলাকার আলী হাসান তুল্কি মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চায়না পারভিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের পুলিশ সদস্য চাঁন মিয়ার স্ত্রী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ সদস্য চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর রাখালগাছি গ্রাম থেকে কর্মস্থল ফরিদপুরে যাচ্ছিলেন। এ সময় তারা কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার স্ত্রী চায়না পারভিন নিহত হন ও পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কাশিয়ানীতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন নামে (৩৫) এক নারী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী মোটরসাইকেল চালক পুলিশ সদস্য চাঁন মিয়া আহত হন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ব্যাসপুর এলাকার আলী হাসান তুল্কি মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চায়না পারভিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের পুলিশ সদস্য চাঁন মিয়ার স্ত্রী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ সদস্য চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর রাখালগাছি গ্রাম থেকে কর্মস্থল ফরিদপুরে যাচ্ছিলেন। এ সময় তারা কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার স্ত্রী চায়না পারভিন নিহত হন ও পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত