শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ

বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ

  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায়  বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ  দল।মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রফেসর মোহা. আছাদুজ্জামান এর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করে প্রতিযেগিতায় অংশগ্রহণকারী দলটি। এই দলটি প্রথমে কাজিপুর উপজেলা পর্যায়ে ও পরে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলো। 

প্রতিযোগিতার বিষয়ে ক্রেস্ট এ উল্রেখ করা হয়েছে, “ ...নবায়নযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত শহর/ স্মার্ট হোম প্রকল্পটিতে অংশগ্রহণ করায় সনদপত্র প্রদান করা হলো।”  

 এদিকে বিভাগে দ্বিতীয় স্থান লাভ করায় আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের এই দলটিতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে শুভ কামনা জানিয়ে পোস্ট দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি পোস্ট উল্লেখ করেছেন, “  

বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। উপজেলা প্রশাসন কাজিপুর এর পক্ষ হতে তাদেরকে অভিনন্দন।

নোট: উপজেলা পর্যায়ে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ দল ১ম হয়ে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায়ে ২৭টি দলের মধ্যে ১ম হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয় এবং আজ বিভাগীয় পর্যায়ে ৮টি জেলা দলের মধ্যে ২য় স্থান অর্জন করে। ... উপজেলা দলের এমন সাফল্যে আমরা গর্বিত “

 এদিকে নিজ কলেজের শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। তিনি আজকে তার ফেসবুক পোস্টে খুশির সেই খবরটি প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, “ আজ আমি খুশীতে আত্মহারা। 

বিভাগীয় পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিজ্ঞান ও গবেষণা দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দলের এমন সাফল্যে আমি অভিভূত এবং গর্বিত।

দলের গর্বিত ছেলেরা ও টিম লিডার শিক্ষকদের প্রানঢালা অভিনন্দন। তোমাদের এই সাফল্য আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একটি মাইল ফলক। সকলের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের হারানো গৌরব এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি এবং আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি।

আল্লাহ তা'আলা আমাদের সহায়, আমীন “”

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত