শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার  (৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে জেলা শহরের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার  (৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে জেলা শহরের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত