শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

সড়ক দূর্ঘটনা

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক জনের মৃত্যু

 নেত্রকোনা মালনী রোডের শিউলী রানী রায়ের একমাত্র পুত্রসন্তান দীপ্ত চৌধুরী (২৩) আনুমানিক১৬ জুলাই বৃহস্পতিবার  রাত আনুমানিক ৩.৪০ মিনিটে মৃত্যু বরণ করেছে। ঘটনা সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ছবি ও ভিডিও ধারণ করবার উদ্দেশ্যে নেত্রকোনা শহিদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় উঠে। ভিডিও ধারণ করার সময় পাশেই থাকা অরক্ষিত বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তাৎক্ষণিক নিচে পড়ে যায়। পরে জরুরী ভিত্তিতে  নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার শোকের ছায়া বিরাজ করছে।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক জনের মৃত্যু