জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সার্বিক উন্নয়ন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারতাপাড়া উন্নয়ন ফোরাম আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (মেলান্দহ- মাদারগঞ্জ) জামালপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা জামায়াতের সাথী আবু সাঈম, বালিজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহজাহান, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাভলু, ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক, বালিজুড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, উপজেলা যুবলীগের সদস্য নান্নু পারভেজ এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল খান। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে মুঠোফোনে এ কে এম ইহ্সানুল হক মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি কাজে ব্যস্ত আছেন বলে বিষয় টি এড়িয়ে যান।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন