শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান সাকিব (২৫) নামে এক অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোহাম্মদ আলীর ছেলে। সাকিব জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জামালপুর শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাকিব। পথিমধ্যে মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহরের বেসরকারি এম এ রশীদ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাকিবের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান সাকিব (২৫) নামে এক অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোহাম্মদ আলীর ছেলে। সাকিব জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জামালপুর শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাকিব। পথিমধ্যে মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহরের বেসরকারি এম এ রশীদ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাকিবের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত