পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। কমিটির তথ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৬ মে পালিত হবে আরাফাত দিবস এবং পরদিন ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার সন্ধ্যায় চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হয়। এর ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয়।
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন