মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

নাজমুল হাসান

নাজমুল হাসান

সম্পাদক ও প্রকাশক


গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব,লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে বহু গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।রবিবার দিবাগত রাত সোমবার আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত তীব্র ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রায় ৩৫ বছরের পুরোনো একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের অফিস কক্ষসহ চারটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হাসপাতাল রোড, গাজীরকুড়া ও আলুটারি এলাকায় বড় বড় গাছ সড়কের ওপর ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।পৌর শহরের বাহিরগোলা মোড় থেকে বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পুরো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। একই সঙ্গে ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে, এখন পর্যন্ত উপজেলার মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব,লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি