জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা এর ৫নং জোড়খালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বারই পাড়া গ্রামের দীর্ঘদিনের অবহেলিত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
বছরের পর বছর ধরে রাস্তাটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে কাদা ও পানি জমে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।
অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর আশা, রাস্তার কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল অনেক সহজ হবে।
স্থানীয়রা জানান, এই রাস্তা উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থাকেই সহজ করবে না, বরং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামবাসী দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন