মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়ক। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিলেও কাজ সম্পন্ন করেনি । ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, ভাঙাচোরা রাস্তায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “গত এক বছর ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ। জনপ্রতিনিধিদের কাছে বারবার বলা হলেও এখনো কাজ সম্পন্ন হয়নি । দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত