শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

ফুলারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

আসন্ন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তারুণ্যের প্রতীক, জনদরদী, গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেনের পক্ষে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলারপাড়া গ্রামবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ আয়না সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হযরত চাঁন মন্ডল। সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ বকুল খান, জনাব মোঃ তারা মেকার, জনাব মোঃ মজিবর মন্ডল, জনাব মোঃ সিরাজ মন্ডল, জনাব মোঃ জয়নাল মিয়া, জনাব মোঃ সেলিম ডাক্তার, জনাব মোঃ রুস্তম হাজি, জনাব মোঃ সাইদুল রহমান, জনাব মোঃ শহীদ মিয়া, জনাব মোঃ তোতা মিয়াসহ আরও অনেকে।

সভায় চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আপনারা যদি আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়তে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আপনারাই আমাকে পূর্বে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পুরোপুরি সক্ষম হইনি। কারণ তখন আমি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলা পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা পাইনি। ফলে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে।”

তিনি বলেন, “এখন সময় এসেছে জনগণের সেবা করার। আমি আবারও আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। আপনারা যদি আমাকে সেই সুযোগ করে দেন, তাহলে জোড়খালী ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত বক্তারাও জনাব মোঃ আলমগীর হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় ভোটার, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফুলারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত