জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তারুণ্যের প্রতীক, জনদরদী নেতা ও গরিবের বন্ধু মোঃ জগলুল পাশা (ছোটন)-এর সমর্থনে ইউনিয়নের খিলকাটি খলিলের মোড়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ। সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খিলাকাটি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফজলুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার ডা. মোঃ ওবায়দুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন ফকির, কৃষকদলের সংগ্রামী সেক্রেটারি মোঃ মজনু মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জগলুল পাশা ছোটন সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে জোড়খালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জগলুল পাশা ছোটন বলেন, “অনেক আইনি জটিলতা, প্রতিকূলতা ও ত্যাগ স্বীকার করেও আমি বিএনপির আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। অনেক ঝড়-তুফান এসেছে, কিন্তু দলকে ছেড়ে যাইনি। এই দল আমার আবেগ, এই দল আমার ভালোবাসা, এই দল আমার রক্তের সঙ্গে মিশে আছে। আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে জনগণের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, স্বাস্থ্যসেবা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন