বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান খান সৌরভ।কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা নাজমুল হাসান খান সৌরভ সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদপ্রাপ্তিতে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।প্রতিক্রিয়ায় নাজমুল হাসান খান সৌরভ বলেন, “দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। জামালপুর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”নেতাকর্মীরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।