যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছে নওগাঁর ধামইরহাট উপজেলা। তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি ক্যাটাগরিতে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার খেলোয়াড়রা।
সরকারিভাবে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়েই এই আয়োজন শুরু করা হয়। দেশের বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মোবাইল আসক্তি কমানো এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে ২০২৬ সালে দেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি চালু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রতিযোগিতায় ধামইরহাট উপজেলা বালিকা ক্রিকেট ক্যাটাগরিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পোরশা উপজেলাকে ৬-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ক্যারাটে ও দাবা ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ধামইরহাটের প্রতিযোগীরা।
অন্যদিকে বালক ক্রিকেট ক্যাটাগরিতে ফাইনালে মান্দা উপজেলার কাছে পরাজিত হয়ে রানারআপ হয় ধামইরহাট উপজেলা দল।
ধামইরহাট উপজেলার এমন সাফল্যে আনন্দিত ক্রীড়াপ্রেমী আলহাজ্ব হানজালা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে ও আমাদের উপজেলার দল আরো সামনে এগিয়ে যাবে ।
খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনে “নতুন কুঁড়ি স্পোর্টস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন