মঙ্গলবার, ১২ মে ২০২৬
১২ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধার নতুন কুঁড়ি স্পোর্টস

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যরা। 

প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সাদুল্লাপুর উপজেলা দল, এবং বালিকা গাইবান্ধা সদর। ক্রিকেট বালক বিভাগে শিরোপা জয় করে সাঘাটা উপজেলা দল এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা । ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে শিরোপা অর্জন করে গাইবান্ধা সদর উপজেলা দল। 

দাবা বালক বিভাগে চ্যাম্পিয়ন হন গোবিন্দগঞ্জের এফতেখারুল ইসলাম, এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন গোবিন্দগঞ্জের অহনা রাজভর।  ৮ টি খেলার বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি, তুলে দেন অতিথিরা।

এর আগে, "ক্রীড়া হলে পেশা",পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্য নিয়ে ক্রীড়া মন্ত্রনালয়ের তত্বাবধানে ২ মে শনিবার বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সিলেট জেলা ষ্ট্রেডিয়াম থেকে ভার্চুয়ালী সারা দেশে একযোগে স্পোর্টসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান(এমপি)। নতুন কঁড়ির মূল উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের নিজেদের নতুন করে আবিষ্কার করতে অনুপ্রাণিত করা।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধার নতুন কুঁড়ি স্পোর্টস

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত