নেত্রকোনার কলমাকান্দায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রূপকল্প বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৬ মে শনিবার বিকেলে কলমাকান্দায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘এক আইডি এক পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে,‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির ২য় পর্যায়ে নেত্রকোনার কলমাকান্দাসহ সারা দেশে একযোগে ভার্চুয়ালি এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচীর আওয়তায় কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৭৯৪ জন উপকারভোগী এই ‘ফ্যামিলি কার্ড’ প্রাপ্ত হন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নেত্রকোনা-১ (কমলাকান্দা +দুর্গাপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব, ব্যারিস্টার কায়সার কামাল।তিনি তার বক্তব্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যামিলি কার্ড বা সরকারের যেকোনো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক দুর্নীতি কোনভাবেই বরদাশত করা হবে না। শুধুমাত্র আর্থিক লেনদেনই দুর্নীতি নয়, দায়িত্বপ্রাপ্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অভাবীদের তথ্য সংগ্রহ না করে অবহেলা করাও এক বড় ধরণের দুর্নীতি।”তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কালে, দল-মত নির্বিশেষে জাতি ভেদ ভুলে, কারো দ্বারা প্রভাবিত না হয়ে, সঠিক তথ্য সংগ্রহ করে প্রকৃত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ান এবং সরকারের এই মহান উদ্যোগকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন । আপনারা ভুলে যাবেন না, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর ‘ড্রিম প্রজেক্ট’ বা স্বপ্নদ্রষ্টা প্রকল্প। সামাজিক নিরাপত্তা,দরিদ্রদের পাশে দাঁড়ানো,রাষ্ট্র এবং সমাজে ন্যায়বিচার ভিত্তিক মানবিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ই প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ। স্বচ্ছল ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বিনীত আহ্বান করে জানান, যদি ভুলবশত কোনো সচ্ছল ব্যক্তি আড়াই বা তিন হাজার টাকার কার্ড পেয়ে থাকেন, তবে তা যেন অবশ্যই পাশের বাড়ির প্রকৃত দরিদ্র ও অভাবী মানুষটির মাঝে বণ্টন বা সহায়তা হিসেবে দিয়ে দেওয়া হয়।আয়োজিত অনুষ্ঠানে, দরিদ্র জনগোষ্ঠী, বহু আকাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনেক উপকারভোগী। সেই সাথে প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল এর প্রতি ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কারণ উক্ত অঞ্চলের অভাব, অভিযোগ,দারিদ্রতা, একমাত্র ব্যারিস্টার কায়সার কামাল এর মাধ্যমেই প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হয়। জেলা প্রশাসক জনাব, খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা-২(সদর+ বারহাট্টা ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, কলমাকান্দার ইউএনও এস এম মিকাইল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন