মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস, আলোচনায় মিজানুর রহমান শরীফ

ছবিঃ আজকের দেশবাংলা

নাজিরপুর উপজেলা যুবদলের দীর্ঘ প্রতীক্ষিত কমিটি গঠনের গুঞ্জনে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব আসছে—এমন খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা।

এদিকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় উঠে এসেছে তরুণ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান শরীফের নাম। মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা, দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে ইতোমধ্যেই তিনি অনেকের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব আসলে নাজিরপুর উপজেলা যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। নতুন কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রমে গতি ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

তৃণমূলের অনেক নেতাকর্মী জানান, যুবদলের রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকাশ সময়ের দাবি। তারা আশা করছেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও, সম্ভাব্য কমিটি নিয়ে নেতাকর্মীদের আগ্রহ দিন দিন বাড়ছে।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে উচ্ছ্বাস, আলোচনায় মিজানুর রহমান শরীফ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নাজিরপুর উপজেলা যুবদলের দীর্ঘ প্রতীক্ষিত কমিটি গঠনের গুঞ্জনে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব আসছে—এমন খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা।

এদিকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় উঠে এসেছে তরুণ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান শরীফের নাম। মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা, দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে ইতোমধ্যেই তিনি অনেকের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব আসলে নাজিরপুর উপজেলা যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। নতুন কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রমে গতি ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

তৃণমূলের অনেক নেতাকর্মী জানান, যুবদলের রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকাশ সময়ের দাবি। তারা আশা করছেন, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও, সম্ভাব্য কমিটি নিয়ে নেতাকর্মীদের আগ্রহ দিন দিন বাড়ছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত