মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

“অদৃশ্য ক্ষমতায় সরছে সলঙ্গার অগ্রণী ব্যাংক

সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালিত হয়ে আসা “অগ্রণী ব্যাংক পিএলসি” ঘুড়কা শাখা হঠাৎ স্থানান্তরের উদ্যোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে।অভিযোগ উঠেছে,একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে বাজারের বাইরে শাখাটি সরানোর চেষ্টা চলছে।

গ্রাহকদের দাবী,আফিয়া-জামান কমপ্লেক্সে অবস্থিত বর্তমান শাখাটি নিরাপদ ও ব্যবসাবান্ধব হওয়ায় প্রতিদিন স্বাচ্ছন্দ্যে লেনদেন করছেন হাজারো মানুষ।শাখাটি সরিয়ে নেয়া হলে ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

ভুক্তভোগীদের অভিযোগ,লিখিত আপত্তি ও মতামত উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থানান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হকও ব্যাংকটি পূর্বের স্থানে বহাল রাখার সুপারিশ করেছেন বলে জানা গেছে।

সলঙ্গাবাসীর দাবী,দ্রুত সরেজমিন তদন্ত পূর্বক স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করুক অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

“অদৃশ্য ক্ষমতায় সরছে সলঙ্গার অগ্রণী ব্যাংক

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালিত হয়ে আসা “অগ্রণী ব্যাংক পিএলসি” ঘুড়কা শাখা হঠাৎ স্থানান্তরের উদ্যোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে।অভিযোগ উঠেছে,একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে বাজারের বাইরে শাখাটি সরানোর চেষ্টা চলছে।

গ্রাহকদের দাবী,আফিয়া-জামান কমপ্লেক্সে অবস্থিত বর্তমান শাখাটি নিরাপদ ও ব্যবসাবান্ধব হওয়ায় প্রতিদিন স্বাচ্ছন্দ্যে লেনদেন করছেন হাজারো মানুষ।শাখাটি সরিয়ে নেয়া হলে ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

ভুক্তভোগীদের অভিযোগ,লিখিত আপত্তি ও মতামত উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থানান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হকও ব্যাংকটি পূর্বের স্থানে বহাল রাখার সুপারিশ করেছেন বলে জানা গেছে।

সলঙ্গাবাসীর দাবী,দ্রুত সরেজমিন তদন্ত পূর্বক স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করুক অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত