উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জি.এম স্বপ্না,, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘ ১৮ বছর ধরে পরিচালিত হয়ে আসা “অগ্রণী ব্যাংক পিএলসি” ঘুড়কা শাখা হঠাৎ স্থানান্তরের উদ্যোগে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে।অভিযোগ উঠেছে,একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে বাজারের বাইরে শাখাটি সরানোর চেষ্টা চলছে।গ্রাহকদের দাবী,আফিয়া-জামান কমপ্লেক্সে অবস্থিত বর্তমান শাখাটি নিরাপদ ও ব্যবসাবান্ধব হওয়ায় প্রতিদিন স্বাচ্ছন্দ্যে লেনদেন করছেন হাজারো মানুষ।শাখাটি সরিয়ে নেয়া হলে ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।ভুক্তভোগীদের অভিযোগ,লিখিত আপত্তি ও মতামত উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থানান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।এদিকে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হকও ব্যাংকটি পূর্বের স্থানে বহাল রাখার সুপারিশ করেছেন বলে জানা গেছে।সলঙ্গাবাসীর দাবী,দ্রুত সরেজমিন তদন্ত পূর্বক স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করুক অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।