মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২ টার দিকে কাঁচারি বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যান পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড় সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড় সহ অন্যরা। এছাড়াও মানববন্ধনটিতে অর্ধ শতাধিক হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন , হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয় তার প্রতিবেশী আব্দুর রশিদ (অসি)। পরে শালিস হলে তা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ ওরফে অসি গেলো মাসের ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে।

বক্তারা অতিদ্রুত একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। তা না হলে তাদের সকল পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন প্রশাসনের প্রতি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২ টার দিকে কাঁচারি বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যান পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড় সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড় সহ অন্যরা। এছাড়াও মানববন্ধনটিতে অর্ধ শতাধিক হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন , হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয় তার প্রতিবেশী আব্দুর রশিদ (অসি)। পরে শালিস হলে তা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ ওরফে অসি গেলো মাসের ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে।

বক্তারা অতিদ্রুত একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। তা না হলে তাদের সকল পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন প্রশাসনের প্রতি।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত