মঙ্গলবার, ১২ মে ২০২৬
১২ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

ধামইরহাটে নিয়ম বহির্ভূতভাবে হাট ইজারার অভিযোগ সংবাদ সম্মেলন: তদন্তে বিভাগীয় কমিশনার

 ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী 'রবিবার হাট' ইজারা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, ইজারা বিজ্ঞপ্তির চতুর্থ দিনের তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে এক প্রভাবশালী নেতাকে হাটটি পাইয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও মহাদেবপুর যুবলীগ নেতা আরিফুল ইসলামকে বিশেষ সুবিধা দিতেই এই লুকোচুরি। ব্যবসায়ীরা বলেন, "দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনের অপেক্ষা না করেই তাকে হাটটি বরাদ্দ দেওয়া হচ্ছে, যা সরকারি ইজারা নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।"ইতিমধ্যে এই অনিয়মের বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত সম্পন্ন করেছে। ব্যবসায়ীরা অবিলম্বে এই বিতর্কিত প্রক্রিয়া বাতিল করে পুনরায় উন্মুক্ত নিলামের দাবি জানিয়েছেন।তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, যাবতীয় প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের এমন অবস্থানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ধামইরহাটে নিয়ম বহির্ভূতভাবে হাট ইজারার অভিযোগ সংবাদ সম্মেলন: তদন্তে বিভাগীয় কমিশনার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

 ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী 'রবিবার হাট' ইজারা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, ইজারা বিজ্ঞপ্তির চতুর্থ দিনের তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে এক প্রভাবশালী নেতাকে হাটটি পাইয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও মহাদেবপুর যুবলীগ নেতা আরিফুল ইসলামকে বিশেষ সুবিধা দিতেই এই লুকোচুরি। ব্যবসায়ীরা বলেন, "দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনের অপেক্ষা না করেই তাকে হাটটি বরাদ্দ দেওয়া হচ্ছে, যা সরকারি ইজারা নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।"ইতিমধ্যে এই অনিয়মের বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত সম্পন্ন করেছে। ব্যবসায়ীরা অবিলম্বে এই বিতর্কিত প্রক্রিয়া বাতিল করে পুনরায় উন্মুক্ত নিলামের দাবি জানিয়েছেন।তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, যাবতীয় প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের এমন অবস্থানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত