শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়  গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা মিনি বেগম। এ সময় বিদ্যালয়ের পরিচালক সানাউল হক সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বক্তব্য দেন। এছাড়া শিক্ষার্থীরা ছড়া ও কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের সার্বিক বিকাশে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়  গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এবং বিদ্যালয়ের জমিদাতা মিনি বেগম। এ সময় বিদ্যালয়ের পরিচালক সানাউল হক সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বক্তব্য দেন। এছাড়া শিক্ষার্থীরা ছড়া ও কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের সার্বিক বিকাশে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত