নেত্রকোনার বারহাট্টায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জরিপ -২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ ১১জুলাই শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১.৩০ মিনিটের দিকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের ৫কেজি বীজ, বিভিন্ন শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় ২০ কেজি বিভিন্ন ধরনের সার বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিলকি, জেলা নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বলেন, বিগত সরকারের আমলে এই ক্ষুদ্র কৃষকের বীজ বিতরণেও নানান অনিয়ম আমরা দেখেছি।তাই এবার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যদের চুলচেরা বিশ্লেষণকৃত প্রকৃত কৃষকদের তালিকায় ওপর নির্ভর করে একদম সঠিক কৃষকদের হাতেই এই প্রণোদনা তুলে দেওয়া হয়েছে বলে মনে করেন।তিনি তার বক্তব্যে বলেন একমাত্র আমাদের বিএনপি সরকারের আমলেই কৃষকদের প্রকৃত উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতেও কৃষকদের সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।তবে বিশেষভাবে উল্লেখ্য যে, উক্ত কর্মসূচির আওতায় বিগত সময়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত এবং সুবিধাপ্রাপ্ত কৃষক আজকের এই কর্মসূচির আওতার বাইরে ছিলেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন