খাগড়াছড়ির পানছড়ি বাস টার্মিনাল এলাকায় পানছড়ি সাবজোনের উদ্যোগে কৃষকদের জন্য কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মনছুর হাসান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষি খামারিদের হাতে-কলমে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার তৈরির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে পানছড়ি সাবজোনের পক্ষ থেকে পাইলট ফার্ম, পোড়াবাড়ি, ইটাখোলা ও আইয়ুবনগর এলাকার মোট ১৬৬ জন কৃষি খামারির মাঝে ৪০০টি বিভিন্ন জাতের চারাগাছ বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার বিএ-৮৬৩২ মেজর এস এম তানভীর ইসলাম। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিজ হাতে বাস টার্মিনাল সড়কের পাশে একটি জাম গাছের চারা রোপণ করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোনের জেসিও বিজেও-৬২৬২৪ ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারিস মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের নারী-পুরুষ, কৃষি খামারি এবং স্থানীয় বাসিন্দাসহ প্রায় ১৫০ থেকে ১৬০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কৃষিতে জৈব সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, মাটির উর্বরতা রক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ ও চারাগাছ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন