টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা রাজু আহমেদ।
বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) তিনি বাকলিয়া এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে রাজু আহমেদ বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য রাজু আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন