শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ায় ড্রেনেজ সংকটে জনদুর্ভোগ, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

ছবি প্রতিনিধি

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন না থাকায় বৃষ্টির পানি এলাকার প্রধান চলাচলের সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে রাস্তাটি কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র এ সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, বৃদ্ধসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি অতিবৃষ্টির সময় পানি অনেক বসতবাড়িতে প্রবেশ করে, যার ফলে বাসিন্দারা নানামুখী দুর্ভোগ ও ক্ষতির সম্মুখীন হন।

এ পরিস্থিতিতে কম্বনিয়া পাড়ার সর্বস্তরের জনগণ দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেবে এবং এলাকার দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করবে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ায় ড্রেনেজ সংকটে জনদুর্ভোগ, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন না থাকায় বৃষ্টির পানি এলাকার প্রধান চলাচলের সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে রাস্তাটি কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র এ সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, বৃদ্ধসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি অতিবৃষ্টির সময় পানি অনেক বসতবাড়িতে প্রবেশ করে, যার ফলে বাসিন্দারা নানামুখী দুর্ভোগ ও ক্ষতির সম্মুখীন হন।

এ পরিস্থিতিতে কম্বনিয়া পাড়ার সর্বস্তরের জনগণ দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেবে এবং এলাকার দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করবে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত