শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

এজেড মিজানের তত্ত্বাবধানে আর্জিন্টিনা সমর্থকের বিশাল মিছিল

ছবি প্রতিনিধি

আসন্ন ম্যাচকে সামনে রেখে এবং প্রিয় দলকে অনুপ্রেরণা যোগাতে নওগাঁর পত্নীতলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক বিশাল মোটরসাইকেল র‍্যালি ও আনন্দ মিছিল। আজ বিকেলে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড থেকে এই বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। এরপর পত্নীতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এটি শেষ হয়।

স্পোর্টস ডেস্ক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে এই আনন্দ মিছিলে উপজেলার প্রায় সহস্রাধিক আর্জেন্টিনা ভক্ত ও সমর্থক সমবেত হন। র‍্যালিতে অংশ নেয় প্রায় ৫০০টিরও বেশি মোটরসাইকেল।

এ জেড মিজান বলেন-আর্জেন্টিনা শুধু একটি দল নয়, কোটি ভক্তের আবেগের নাম। আগামীকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রিয় ‘মেসি বাহিনী’ যেন মাঠে তাদের সেরাটা উজাড় করে দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা নওগাঁর পত্নীতলা থেকে প্রিয় দলের জন্য শুভকামনা ও ভালোবাসা পাঠাচ্ছি। ভক্তদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও অনুপ্রেরণা দূর প্রবাসে মাঠের খেলোয়াড়দের মনে বাড়তি শক্তি জোগাবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও যোগ করেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা দল যেভাবে খেলছে, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। ছোট-বড় সকল সমর্থকের একটাই চাওয়া ২০২৬ সালের এই বিশ্বকাপেও লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা আবারও বিশ্বসেরার মুকুট নিজেদের মাথায় পরবে এবং শিরোপা ধরে রাখবে। আগামীকালের হাইভোল্টেজ ম্যাচে প্রিয় ‘মেসি বাহিনী’ যেন দুর্দান্ত পারফর্ম করতে পারে, সেই লক্ষ্যেই মূলত আমাদের এই আয়োজন। ভক্তদের এই উন্মাদনা ও ভালোবাসা মাঠে খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।

র‍্যালি ঘুরে দেখা যায়, সমর্থকদের মাঝে ছিল উৎসবমুখর আমেজ। ছোট-বড় সব বয়সী ভক্তদের পরনে ছিল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, আর অনেকের মুখে আঁকা ছিল প্রিয় দলের জাতীয় পতাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ সালের চলতি বিশ্বকাপেও তাদের শিরোপা ধরে রাখবে এবং আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে এমনটাই দৃঢ় প্রত্যাশা নওগাঁর এই পাগলা ভক্তদের।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এজেড মিজানের তত্ত্বাবধানে আর্জিন্টিনা সমর্থকের বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত