প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলায় ঢাকা বিভাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিভাগ। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে চমকপ্রদ প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নেয় সিলেটের ক্ষুদে ফুটবলাররা।
সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী দল হিসেবে অংশ নেয় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে বিদ্যালয়টি।
ম্যাচের শুরুতেই পরপর দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে সিলেট। তবে দুর্দান্ত লড়াই করে খেলায় সমতা ফিরিয়ে আনে ক্ষুদে খেলোয়াড়রা। পরে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
এই বিজয়ের খবরে গোয়াইনঘাটসহ পুরো সিলেটজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বাড়ি, দোকান ও হাটবাজারে মানুষ খেলার সরাসরি সম্প্রচার উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও শুভকামনার মাধ্যমে দলকে উৎসাহিত করেন।
লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। ক্ষুদে ফুটবলারদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী এই ক্ষুদে টাইগারদের পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন সবাই

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন