সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের সকল সাংবাদিকদের সাথে প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত ইউএনও ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবিরফরিদী,রিয়াজ রহমান, হিফজুর রহমানতালুকদার জিয়া, মোঃ আল আমীন, ইকবাল হোসেন, মুকিম উদ্দিন, মঈন উদ্দিন, জুবায়ের হাসান, সাংবাদিক আলী আসকর ইমন, শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ, সাংবাদিক আলী,হোসেন খান, শাহ ফুজায়েল, তৈয়বুর রহমান, কলি বেগম।
উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, নাঈম মিয়া জগন্নাথপুর সাংবাদিক ফোরাম-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। তারা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সাংবাদিকদের বক্তব্যের জবাবে ইউএনও বলেন, জনগণের কল্যাণে উভয়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় আরও আলোচনা হয় সরকারি সেবা সহজীকরণ, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে।
শেষে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন