শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার এর মাধ্যমে কলমাকান্দায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ছবি প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৪ এপ্রিল মঙ্গলবার ২০২৬ (১লা বৈশাখ ১৪৩৩) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী উপজেলা প্রশাসন সহ  নানা সংগঠনের সহযোগিতায় বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়।

 বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা টি কমলাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে   উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকেই বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন—কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা সরকারি কলেজ, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি, মুক্তি প্রি-ক্যাডেট স্কুল, রংধনু আইডিয়াল স্কুল, কলমাকান্দা মহিলা কলেজ, এইড প্রি-মডেল হাই স্কুলসহ আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়াও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্প, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় লাঠিখেলা, পালকি, ঘোড়ায় চড়া এবং কৃষকের ঐতিহ্যবাহী সাজ ছিল বিশেষ আকর্ষণ, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি, জনতা কালচারাল একাডেমি, স্বরলিপি সংগীত শিক্ষালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে পরিবেশিত আদিবাসী নৃত্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে কলমাকান্দাবাসী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্যাপক উৎসাহ উদ্দীপনার এর মাধ্যমে কলমাকান্দায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত