শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

রামগড়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
রামগড়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা সম্মেলন কক্ষের সামনে থেকে মুল শহর প্রদক্ষিণ করে শিশু কাননে এসে শেষ হবার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে  উপভোগ করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী  শামীম, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ, রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন  উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্দা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান রামগড়বাসীর মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রামগড়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত