মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

অপরাধ

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক-৪

কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃত আসামিরা হলেন, মো. তারেক, পিতা: আলমগীর হোসেন মো. আরিফ, পিতা: আলমাছমো. ইসমাইল, পিতা: জয়নালঅপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  তাদের সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রাখা হয় এবং গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ভোররাতে ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি আত্মীয়-স্বজনদের বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক-৪