শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জের কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি

রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা, মাদারগঞ্জের কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি নির্দেশনা মানা হয়নি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়েকটি সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি মাদারগঞ্জ জোনাল অফিসে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলিত রয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখায় দুপুর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি। একই চিত্র দেখা যায় সোনালি ব্যাংক পিএলসি মাদারগঞ্জ শাখা এবং জনতা ব্যাংক পিএলসি বালিজুড়ী শাখায়।

এ বিষয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন,

"সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। বিষয়টি জানার পর বেলা ১১টার পরই পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।"

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সাহিদুল ইসলাম বলেন, "এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই অবগত করা হয়েছিল। কেন নির্দেশনা মানা হয়নি, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি না জেনে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।"

বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমন আক্তার বলেন, "আমি স্টাফদের বলে দিয়েছিলাম। আজ ব্যাংকে অডিট চলছিল, হয়তো তারা ভুলে গিয়েছিল। এখনই নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা নিচ্ছি।"

বাংলাদেশ কৃষি ব্যাংক, জামালপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, "সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। গত রাতেই আমাদের গ্রুপে এ-সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। কেন নির্দেশনা মানা হয়নি, তা না জেনে কোনো মন্তব্য করতে পারছি না।"

অন্যদিকে, সোনালি ব্যাংক পিএলসি মাদারগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার জহুরুল ইসলাম এবং জনতা ব্যাংক পিএলসি বালিজুড়ী শাখার এসপিও মনিরুজ্জামান জানান, নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না; শুধুমাত্র বিশেষ দিবসে উত্তোলন করা হয়। তবে বুধবারের রাষ্ট্রীয় শোক দিবস সম্পর্কে তারা অবগত ছিলেন না বলে জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন,

"মাদারগঞ্জ অফিসার্স গ্রুপে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছিল। যারা এ নির্দেশনা সম্পর্কে জানেননি বা পালন করেননি, এর দায় তাদেরই নিতে হবে।"

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বুধবার (১৫ জুলাই) দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জের কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত