শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি প্রতিনিধি

সরকারের আগামী পাঁচ বছরের (২০২৬-২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ একটি বৃক্ষরোপণ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন একটি লাল তেঁতুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "আমরা পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞ দল নিয়ে এসে বিভিন্ন প্রকার গাছের চারা লাগানোর সঠিক স্থান নির্ধারণ করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী গাছ লাগালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হবে এবং ভবিষ্যতে গাছ কাটারও প্রয়োজন হবে না।"

কর্মসূচির আওতায় বিরল প্রজাতির লাল তেঁতুল ছাড়াও পলাশ, পারুল ও রক্তচন্দনের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারিক মনজুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারানা নুপুর, প্রফেসর ড. ফারহানা শাহরিন, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

*তথ্যসূত্র: জনসংযোগ দপ্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।*

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত